প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৪:২৮:৫৬ || পরিবর্তিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৪:২৮:৫৬
মহাকাশ গবেষণায় এক নতুন মাত্রা এনেছে নাসার আর্টেমিস-২ মিশন। অর্ধশতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো মানুষকে চাঁদের কক্ষপথে ঘুরিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার প্রশান্ত মহাসাগরে, ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে চার নভোচারী নিরাপদে অবতরণ করেন।
শনিবার (১১ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চগতিতে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে তাদের অবতরণ সম্পন্ন হয়। পরে উদ্ধারকারী দল দ্রুত তাদের সংগ্রহ করে।
অভিযানে অংশ নেন- রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কখ ও জেরেমি হ্যানসেন।
তারা ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে ১০ দিনের অভিযানে রওনা হন। মিশনের সময় তারা চাঁদের অদৃশ্য পাশ প্রদক্ষিণ করেন।
১৯৭২ সালের অ্যাপোলো-১৭ মিশনের পর প্রথম মানবচালিত চন্দ্র অভিযান। এই যাত্রায় নভোচারীরা মানব ইতিহাসে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমের নতুন রেকর্ড গড়েছেন।
ভবিষ্যতের চন্দ্রাভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এ মিশনে ওরিয়ন মহাকাশযানের তাপ-ঢাল, দিকনির্দেশনা ব্যবস্থা এবং জীবনধারণ সহায়ক প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে।
ভিক্টর গ্লোভার চাঁদ প্রদক্ষিণকারী প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী, ক্রিস্টিনা কখ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-আমেরিকান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।
বর্তমানে নভোচারীরা স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই টেক্সাসের জনসন মহাকাশ কেন্দ্রে ফিরে যাবেন।
প্রজন্মনিউজ২৪
গণরায়কে অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি
বিরোধী দলের আপত্তির মুখেই সংসদে দুই বিল পাশ
জলাবদ্ধতায় চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
টয়লেটে গিয়ে মোবাইলের মাধ্যমে প্রশ্ন সমাধান, অতপর...
জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের ভাতা আত্মসাৎ, তদন্তে অসত্য প্রমাণিত