প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৯:১৭:৩৫ || পরিবর্তিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৯:১৭:৩৫
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
১১ সদস্যদের এই কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার। তারা হলেন, মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান।
এছাড়া জায়গা পেয়েছেন প্রতিমন্ত্রী-মন্ত্রীদের ছেলে-স্ত্রী।
তারা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক সৈয়দ ইব্রাহীম আহমদ। অর্থমন্ত্রীর ছেলে ইসরাফিল খসরু। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসও এই কমিটিতে আছেন। তিনি ঢাকা ব্যাংকের পরিচালক ও তরুণ ব্যবসায়ী। সাবেক বোর্ড পরিচালক ও ক্লাব সংগঠক ফাহিম সিনহাও আছেন এই অ্যাডহক কমিটিতে। এছারা সাবেক জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক সহসভাপতি এবং পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহাসহ অন্যান্য সদস্যরা।
প্রজন্মনিউজ২৪
সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল
শ্রীলংকায় ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু আটক
মুজিবকে মুক্তির জন্য জামায়াত আন্দোলন করেছিল
তিনজনকে হত্যা, ১০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: জাহেদ
শীঘ্রই ভারতীয় ভিসা স্বাভাবিক হবে
কালবৈশাখীতে ভেঙ্গে পড়েছে টাওয়ার, বাড়িঘর ক্ষতিগ্রস্ত
জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের ভাতা আত্মসাৎ, তদন্তে অসত্য প্রমাণিত
হাওরে পানি জমে কাটা যাচ্ছে না ধান, সংসদে আলোচনার আহ্বান শিশির মনিরের