প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ০৩:১৮:১২
প্রজন্ম ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান গ্যালিপলি হোমস এজড কেয়ারের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অস্ট্রেলিয়ার এজড কেয়ার ব্যবস্থা, প্রবীণদের সেবা ও কল্যাণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রবীণদের সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অবদান, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রবীণদের সেবা ও কল্যাণে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি।
সভায় উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির আন্তরিক আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসে মানবিক সেবা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ডা. আবদুর রহমান, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আ’লীগ সহিংসতার পথে গিয়ে নিজেরাই ফাঁদে পা দিয়েছে: শফিকুল আলম
সিডনিতে প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত আমির
প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছে এনসিপি, অংশ নিচ্ছেন ৪ জন
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ
অস্ট্রেলিয়া সফরে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির
৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা
নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়
গণভোটের রায় কার্যকর না করায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায়
গণভোটের রায় অগ্রাহ্যের কারণে পরিস্থিতি, সহিংসতার প্রতিবাদে মাঠে থাকার ঘোষনা জামায়াতের