ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩৮:০০

ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান

প্রজন্ম ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। ফাইল ছবি

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ড’র নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে তা মোকাবিলায় কাজ করছে।’

আরও বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়। তাই সবার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি।’

এর আগে, ইসরাইল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ দাবি করেন। 

ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পুরো ইসরাইল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি, তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এ সম্পর্কিত খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার

ইরানে মেয়েদের স্কুলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৭

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা দূতাবাসের

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রর যৌথ হামলায় পাঁচ স্কুলছাত্রী নিহত

কাতার ও বাহরাইনের মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে ইরানের হামলা

রাজধানী থেকে দুইটি কাটা হাত এবং একটি কাটা পা উদ্ধার

ইরান থেকে ইজরাইলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ