প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০৩:২৩
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়েছেন, যদি পাকিস্তান তার সামরিক অভিযান চালিয়ে যায়, ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে। মনে রাখা উচিত, ‘আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে’।
সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে তালেবান জানিয়েছে, আফগান সামরিক শক্তি যথেষ্ট ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত।
উল্লেখ্য, অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এছাড়া অভিযানে ৪শ’ আফগান সেনা আহত হয়েছেন। এছাড়াও হামলায় ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব দাবি করেন। জানান, এখন পর্যন্ত আফগান বাহিনীর অন্তত ১১৫টি সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে।
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের
সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ