যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা

‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৫৫:৪৭

‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান

প্রজন্ম ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। 

একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরান শক্ত প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, পাল্টা হামলাগুলো হবে ‘ক্রাশিং’ বা ‘চূর্ণবিচুর্ণকর’ এবং কঠোর। 

উল্লেখ্য, ইসরাইল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ দাবি করেন। 

ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পুরো ইসরাইল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি, তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এ সম্পর্কিত খবর

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল 

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত

চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ