প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩০:৪৯
দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করবে সরকার। তবে আপাতত এটি ব্যাপক পরিসরে শুরু না হয়ে অঞ্চলভেদে ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে এবং পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। দেশের সব কৃষককেই এই কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।
তথ্যমন্ত্রী জানান, কৃষক কার্ড নিয়ে বর্তমানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। আমাদের নির্বাচনি অঙ্গীকার ছিল কৃষক কার্ড দেওয়ার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী। যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।
কবে বিতরণ শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সময়টা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ প্রস্তুতির অনেক বিষয় রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে।
এই কার্ডের মাধ্যমে একজন কৃষক উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানান মন্ত্রী।
প্রজন্মনিউজ২৪
পিরোজপুরে একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে লুটপাট
১০ মার্চ ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার: তারেক রহমান।
চাঁদা ৩০ থেকে বাড়িয়ে ৭০ টাকা দাবি, প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ
নতুন সরকার তাদের পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম
ভিসা চালু নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা