প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:১১:২৭
কোনো রাজনৈতিক সরকার যখন নতুন দায়িত্ব নেয়, তখন রাষ্ট্রের বিভিন্ন যায়গায় তারা তাদের পছন্দনীয় লোক বসাবে, এটাই স্বাভাবিক- এমন মন্তব্য করেছেন সদ্য সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিয়োগ বাতিল হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তাজুল ইসলাম।
সে সময় তিনি নব্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে স্বাগত জানান।
তাজুল ইসলাম বলেন, ‘এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। রাজনৈতিক সরকার যখন নতুন দায়িত্ব নেয়, স্বাভাবিকভাবে রাষ্ট্রের বিভিন্ন যায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী বসে আছে। আমার পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা থাকবে, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব এবং একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব, যে বিচার প্রক্রিয়া চলমান আছে সেটা যেন অবশ্যই অব্যাহত থাকে।’
বাংলাদেশে এই অপরাধগুলো যাতে পুনরায় আর কখনো সংঘটিত হতে না পারে সে বিষয়ে জোর দেন তাজুল ইসলাম।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক, যাতে এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসে। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারব না। আবার গুম হয়ে যাবে, যখন-তখন ধরে নিয়ে যাবে, হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে। এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘আমি হ্যাপি আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি, আমার টিমমেট প্রত্যেকেই তার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছেন।’
প্রজন্মনিউজ২৪
পিরোজপুরে একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে লুটপাট
শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন ভিপি প্রার্থী শামিম
সাংবাদিকদের ওপর লাঠিপেটায় জামায়াতের নিন্দা
ঢাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার কার কোন দপ্তর
তারেক রহমান সরকার গঠনের পর রাষ্ট্রপতি সম্পন্ন রিলাক্স