প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৩৫:৪৯
প্রজন্ম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি। তবে মন্ত্রণালয় থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।
তিনি আরও উল্লেখ করেছিলেন যে, রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এমপিভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
১৮ নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ
বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীন-ভারত দূতের সাক্ষাৎ
১৭ বছর আগের ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন দণ্ড
পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ আসিফ মাহমুদের
বাড়ানো হয়েছে চাঁদার পরিমান, চালকদের বিক্ষোভ
পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান