প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:০০:৩৯
প্রজন্ম ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
এবার ঈদে ৫ জোড়া-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে আসিফ আকবর
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের তারিখ ঘোষণা
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
লেবু, তেল, চিনি ও ছোলার দাম কমানোর ঘোষণা কাওরান বাজারের ব্যবসায়ীদের
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০
ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের নামে মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
এমপিভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
১৮ নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ