প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৪৮:৩২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীকে ঘুষি দিয়ে নাক ফাটানোর অভিযোগে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে কেন্দ্রীয় এই সিদ্ধান্তকে ব্যাঙ্গ করে পদ স্থগিতের বিষয়টিকে ‘সার্কাস’ হিসেবে আখ্যা দিয়েছেন ভুক্তভোগী ছাত্রদল কর্মীরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সাংগঠনিক পদ থেকে দুই মাসের জন্য স্থগিত করা হল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রদল কর্মীরা।
এ বিষয়ে তুফায়েল মাহমুদ নিবিড় ফেসবুকে লিখেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বর্তমান আদুভাই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ক্যাম্পাসে আদুভাই দেখলেই প্রতিবাদ করবেন সবাই। আমাদের ওপর আদুভাইদের হামলা হলো সেন্ট্রাল ছাত্রদল আমাদের খোঁজ খবর তো নেয় নাই, সন্ত্রাসী আদুভাই আতিককে ২ মাসের সাময়িক বহিষ্কার করে সার্কাস করলো। আজকের পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রোগ্রামে বা কোনকিছুতে আদুভাইদের দেখলে আমি সহ আমার পরিচিত কেউ আর ছাত্রদল করবে না। ছাত্রদলের কোন প্রোগ্রামে অংশ নিবে না।’
আরেক ভুক্তভোগী শিক্ষার্থী আবির লিখেন, ‘যে ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলদলকে স্টাবলিশ করেছে, তাদের উপর হামলা হয়েছে গতকাল। আর আপনারা দুই মাসের বহিষ্কার করেন। জালিম হইয়া যাইয়েন না ভাই। পুরা ইউনিট আপনাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ।’
উল্লেখ্য, গতকাল রাত ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে অবৈধভাবে হলের সিট দখলকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের সঙ্গে তর্কে জড়ান ছাত্রদল নেতা ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান আতিক। কয়েকজন কর্মী প্রতিবাদ জানালে তিনজন শিক্ষার্থীকে মারধর করে আহত করেন তিনি। পরে একজনের নাক ফেটে গেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রজন্মনিউজ২৪
৩০ লাখ কোটি ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করছি
গণরায়কে অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো: ট্রাম্প
হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শ্রমিক দিবস সম্পর্কে জামায়াতে আমীরের বার্তা
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলের