প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৩৬:১৭
প্রজন্মডেস্ক: টানা দুই বছরের বেশি সময় পর সৌদি আরব সফরে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রিয়াদে পৌঁছান তুরস্কের এই নেতা। বিশ্লেষকরা এই সফরকে রিয়াদ-আঙ্কারার সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে এএফপি।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সফরে তুরস্ক ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য সৌদি আরবের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত হবে বলে প্রত্যাশা করছে আঙ্কারা।
এতে আরও বলা হয়, ‘দুই পক্ষ তেল, পেট্রোলিয়ামজাত পণ্য ও পেট্রোকেমিকেল খাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য দুই পক্ষ সম্মত হয়েছে। পাশাপাশি, জ্বালানি খাতে সৌদি আরবের বড় বিনিয়োগের ফায়দা নিয়ে বিদ্যুৎ ও টেকসই জ্বালানি খাতেও একে অপরকে সহায়তা দিতে চায় দুই দেশ।’
২০১১ সালে ‘আরব গ্রীষ্মের’ পর সৌদি আরব ও তুরস্কের মধ্যে নীতিগত বিভেদ দেখা দেয়।
২০১৮ সালে তুরস্কের মাটিতে প্রবাসী সৌদি সাংবাদিক খাসোগি নিহত হন। ইস্তানবুলের সৌদি দূতাবাসে ‘এজেন্টদের’ গুলির আঘাতে প্রাণ হারান তিনি। ওই এজেন্টরা সৌদি যুবরাজের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ আনে আঙ্কারা।
তবে সাম্প্রতিক সময়ে আঙ্কারা-রিয়াদের সম্পর্কের বরফ গলছে। দুই দেশই গাজার প্রতি সমর্থন যুগিয়েছে। পাশাপাশি, ২০২৪ সালে সিরিয়ার শাসক বাশার আল-আসাদের উৎখাত ও পরবর্তীতে নতুন সরকারের প্রতিও উভয় দেশ যুগপৎ সমর্থন জানায়।
প্রজন্মনিউজ২৪
টেকনাফে ৫ কেজি আইস ও ৪ লাখ ইয়াবা উদ্ধার
বিশেষ ব্যবস্থায় এইচএসসি দিল বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা ৩৪ জন
রাবির ৩৪ বিভাগে শিক্ষকসংকট, ৫৬ শিক্ষার্থীর বিপরীতে ১ শিক্ষক
হালাল পণ্যের সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়
রাজধানীতে ১৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম
দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী
জামায়াত আমিরের মতবিনিময় সভায় যোগ দিলেন সেসব সংবাদপত্রের সম্পাদক
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : প্রতিমন্ত্রী হুমায়ুন