প্রকাশিত: ২৪ অগাস্ট, ২০২৬ ০২:২০:১২
প্রজন্ম ডেস্ক: বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা শুরু হয়েছে।
সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সম্পাদকদের সঙ্গে জামায়াত আমির মত বিনিময় করছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হচ্ছে বলে সভা সূত্রে জানা গেছে।
মতবিনিময় সভায় কী কী বিষয়ে আলোচনা হয়েছে এবং জামায়াত আমির ও দলের নেতারা কী বক্তব্য দিয়েছেন, তা সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
সভা সূত্রে জানা গেছে, সভায় প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ডেইলি স্টারের মাহফুজ আনাম, সময়ের আলোর সৈয়দ শাহ নেওয়াজ করিম, নয়া দিগন্তের সালাহ উদ্দিন বাবর, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন, যায়যায়দিনের শফিক রেহমান, দেশ রুপান্তরের মুস্তাফিজ শফি, খবরের কাগজের মোস্তফা কামাল, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি ওয়াদার শফিকুল আলম, আজকের পত্রিকার কামরুল হাসান, ঢাকা মেইলের হারুন জামিল, প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান সোহেল, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দীন, আমার দেশের মাহমুদুর রহমান, মানবকন্ঠের শহীদুল ইসলাম, আগামীর সময়ের মোস্তফা মামুন, ভোরের ডাকের কে এম বেলায়েত হোসেন, কালবেলার সন্তোষ শর্মা, ইত্তেফাকের তাসমিমা হোসেন, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, ডেইলি ইভিনিং নিউজের এবিএম সেলিম আহমেদ, দৈনিক এদিনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার উপস্থিত রয়েছেন।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম
দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী
জামায়াত আমিরের মতবিনিময় সভায় যোগ দিলেন সেসব সংবাদপত্রের সম্পাদক
নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ জন
অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ ছাত্রদল নেতার
রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে হবে: আইনমন্ত্রী
জুলাই বিপ্লব: সংবাদ দেশি-বিদেশি গণমাধ্যমে পৌঁছে দেওয়া চার নীরব যোদ্ধা
সিংড়া লালোর উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
২৪-এর জেগে ওঠা মানুষ ফ্যাসিবাদ মোকাবিলায় এখনো সজাগ : জামায়াত আমীর
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : নতুন মন্ত্রী