সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬ ০৩:১৯:৫৭

সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং

সিলেট প্রতিনিধি : সিলেটে শীতের প্রকোপ অনেকটাই কমেছে। তবে এখনো চলছে শীত মৌসুম। এখনো ফ্যান ছাড়ার প্রয়োজন পড়েনি। কিন্তু এই শীতকালেও সিলেটে  গ্রীস্মকালের মতো লোডশেডিং হচ্ছে।

বৃহস্পতি ও শুক্রবার নগরের জিন্দাবাজার এলাকায় কয়েক দফায় প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ ছিলো না। একই অবস্থা নগরের  বেশির ভাগ এলাকারই। পুরো মাসজুড়েই এমনটি চলছে। দিনে দফায়-দফায় লোডশেডিং হচ্ছে। প্রত্যেকবার বিদ্যুৎ যাওয়ার পর ঘন্টাখানেক বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এতে দুর্ভোগ পেহাতে হচ্ছে গ্রাহকদের।

শীত মৌসুমে যেখানে বিদ্যুতের চাহিদা কমে তখনও সিলেটে কেন এতো লোডশেডিং? চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায়ই এমনটি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির।

তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, সিলেটে এখন প্রতিদিন চাহিদা ১২০ মেঘাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৭৫ মেঘাওয়াট। ফলে প্রায় ৫০ মেঘাওয়াট ঘাটতি থাকছে।

শীতেও কেন এতো ঘাটতি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলোর সংস্কারের কাজ চলছে। এছাড়া গ্যাসের সরবরাহ কম। জ্বালানীও কেনা যাচ্ছে না। এসব কারণে বিদ্যুতের উৎপাদন কমেছে।

আব্দুল কাদির বলেন, দেশে প্রতিদিন গড়ে বিদ্যুতের চাহিদা ১৩ হাজার মেঘাওয়াট কিন্তু উৎপাদন হচ্ছে ১০ হাজার  মেঘাওয়াট।

তবে ১ ফেব্রুয়ারি থেকে অবস্থার কিছু উন্নতি হতে পারে জানিয়ে তিনি বলেন, (বৃহস্পতিবার) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  চেয়ারম্যানের সাথে এ ব্যাপারে বৈঠক হয়েছে। তিনি বলেছেন ১ তারিখ থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

এ সম্পর্কিত খবর

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু

সারাদেশে একযোগে নবনির্বাচিত জেলা ও মহানগর আমিরের নাম প্রকাশ জামায়াতের

শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের

ঢাকার ৯৮ বাস রুট কমে ৩২, সাত রুটে পরীক্ষামূলক চলাচল শুরু

‘বিরোধী দলের সহযোগিতা নেওয়ার মতো যোগ্যতা এই সরকারের নেই’

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ