ডাকাতির সময় গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০৮ মে, ২০২৬ ০৩:২৮:৪৪

ডাকাতির সময় গণপিটুনিতে ডাকাত নিহত

বগুড়ার শিবগঞ্জে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত ভোর ৪টায় উপজেলার ছাতড়া মাতালপাড়া গ্রামে।

স্থানীয় এক বাসিন্দা জানান, কিছুদিন আগে আমার ছেলে সুজন সাহার দোকানে চুরি হয়। সে সময় চোরেরা দোকানের মালসহ টাকা চুরি করে নিয়ে যায়।

এখন আবারও বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে সোনাদানা ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় আমার ছেলে সুজন পিছন থেকে ডাকাত দলের একজন সদস্যকে ঝাপটে ধরে "ডাকাত ডাকাত" বলে চিৎকার শুরু করে। তখন বাকি ডাকাতরা পালিয়ে গেলেও এলাকাবাসী এসে গণপিটুনি দিলে ওই ডাকাত নিহত হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন বলেন, নিহত ডাকাতের নাম সেলিম ফকির (৩৫)। সে বগুড়া জেলার কাহালু থানার পিলকুঞ্জ চকপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র বলে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বগুড়াসহ দেশের বিভিন্ন থানায় চুরি দস্যুতাসহ ৯টি মামলা আদালতে চলমান রয়েছে।

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী 

এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ