প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:২৪:২৭
প্রজম্ম ডেস্ক:
আহত নেতা-কর্মীদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়ার পথে পুনরায় বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপরে হামলা করে।
ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, জামায়াতে ইসলামের কর্মীরা উপজেলার জিন্নাঘড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা মার্কার প্রচারণায় গেলে বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপরে এ হামলা করে। হামলায় জিননগড় ইউনিয়নের জামায়াতের আমিরসহ অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে সাত-আটজনের অবস্থা গুরুতর। আহত নেতা-কর্মীদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়ার পথে পুনরায় বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপরে হামলা করে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হুসাইন। তিনি বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনে পরাজয় নিশ্চিত ভেবে জামায়াতের নেতা-কর্মীদের ওপরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।’
তিনি এ হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, ‘হামলার ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
প্রজম্ম নিউজ২৪
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
পরিচয় মিলল মধ্যপ্রাচ্যে নিহত হওয়া ২ বাংলাদেশির
পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপন আদায়
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ
ইরানের হামলার তীব্র নিন্দা বাসদের
অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে : মঞ্জু
ইরানে হামলা : যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে নিয়ে যা বলল উত্তর কোরিয়া
ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল