প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ০১:১১:৩০ || পরিবর্তিত: ২০ জুন, ২০২৬ ০১:১১:৩০
প্রজন্ম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার দিবাগত গভীর রাতে এ চেষ্টা চালানো হয় বলে জানিয়েছেন মহানন্দা ব্যাটলিয়ন ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
শনিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ২০ জনকে চৌকা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
এদিকে বাধার মুখে ওই ২০ জন প্রথমে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডসংলগ্ন ভারতীয় অংশে অবস্থান নিয়েছিলেন, পরে শনিবার বেলা ১২টার দিকে বিএসএফ তাদের কাঁটাতারের ওপাশে ফিরিয়ে নেয় বলে স্থানীয় ইউপি সদস্য বাদশাহ আলী জানান।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিদের পরিচয়, তারা কোন দেশের বাসিন্দা কিংবা কীভাবে সীমান্তে আনা হয়েছিল- এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে শনিবার সকালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, টহল দলের তৎপরতায় ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
“ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা সীমান্ত এলাকায় যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।”
নেত্রীকে মদের বারে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
২০ জনকে ‘পুশ ইনের চেষ্টা’ প্রতিহত করেছে বিজিবি
টাঙ্গাইলে ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই
মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ দলের-ককটেল বিস্ফোরণ, আটক ৩
অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সই, স্বাগত বিশ্ব নেতাদের