প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ০৩:০৮:৩৯ || পরিবর্তিত: ২২ জুন, ২০২৬ ০৩:০৮:৩৯
প্রজন্ম ডেস্ক: প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। এ লক্ষ্যে দুই দেশ দ্বিপাক্ষিক যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি (জেসিডিসি) গঠন করবে।
সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে দুই দেশের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
একই দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে দুই দেশ ৩৩ দফা যৌথ বিবৃতি প্রকাশ করে।
যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিয়মিত উচ্চপর্যায়ের সামরিক সফর, প্রশিক্ষণ কর্মসূচি এবং শুভেচ্ছামূলক নৌবন্দর পরিদর্শনের মাধ্যমে গড়ে ওঠা দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার প্রশংসা করেছেন।
উভয় নেতা সামরিক বিজ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রতিরক্ষা শিল্প অংশীদারিত্বে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের জন্য বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
তারা একটি কাঠামোগত প্রতিরক্ষা রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে দ্বিপাক্ষিক যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি (জেসিডিসি) গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া উভয় পক্ষ নিজ নিজ জাতীয় প্রতিরক্ষা কলেজ ও কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে পারস্পরিক আসন বরাদ্দসহ বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তারা যৌথ সামরিক মহড়া, পূর্ব-নিয়োজিত প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞ জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার সকল রূপ মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি উদ্যোগ এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২১ জুন) মালয়েশিয়া সফরে যান। সফর শেষে তিনি সোমবার (২২ জুন) মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। আগামী ২৬ জুন চীন সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশিয়া
প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
কেএমপি‘র সেই পুলিশ কমিশনারকে স্ট্যান্ড রিলিজ
প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হলেও হবে না চুক্তি
নেত্রীকে মদের বারে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী