প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০৩:৩১:৫১ || পরিবর্তিত: ২১ জুন, ২০২৬ ০৩:৩১:৫১
প্রজন্ম ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বদরগঞ্জ স্টেশন পরিদর্শন করেছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তিনি বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পৌঁছালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে তিনি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘুরে দেখেন। এ সময় দুর্ঘটনাকবলিত মানুষের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে তিনি স্টেশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো শুনে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা মহোদয়, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম।
ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর
বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত
ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, কমবে ব্যবসার খরচও : অর্থমন্ত্রী
সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না
কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইন পাশের প্রতিবাদে বিকালে জামায়াতের সমাবেশ
সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া