প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ০১:৫৪:৫১
প্রজন্ম ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, লুটপাটকারী, মাফিয়া ও চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি এবং ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের যৌক্তিকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচার শেষে নির্ধারিত হবে।মানবতাবিরোধী অপরাধে দলটির সম্পৃক্ততা প্রমাণিত হলে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।
তিনি বলেন, বিচারাধীন সময় পর্যন্ত ‘সন্ত্রাস দমন আইন, ২০০৯’-এর অধীনে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এ অবস্থায় কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার স্বাভাবিকভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রাজনৈতিক দলগুলোর মাঠে থাকার বিষয়টিকে ‘প্রতীকী উপস্থিতি’ হিসেবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সরকার মনে করে না যে আওয়ামী লীগ বড় ধরনের কিছু ঘটানোর সক্ষমতা রাখে। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, দলটির সে ধরনের নৈতিক সাহসও নেই।
‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছে হাসিনা’
ছাত্রশিবির থেকে বিদায় ভিপি সাদিক কায়েমের
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে : সারজিস আলম
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
তিস্তাসহ নদী অববাহিকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার
‘তিস্তা ও করিডোর’ নিয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল