টাঙ্গাইলে ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১২:৫৯:৩৭

টাঙ্গাইলে ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

প্রজন্ম ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক।

তিনি বলেন, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

চট্টগ্রামে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ এইচএসসি পরীক্ষার্থী আহত

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা: সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর

হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের সম্পর্কটি ছিল মূলত সরকারকেন্দ্রিক

 চট্টগ্রামে বিএনপির সাবেক এমপির বাড়িতে চুরি

সাবেক বিচারপতি-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫০ জন যোগ দিলেন জামায়াতে

এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে

সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫,৭১৭টি জিডি হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ