প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৪৪:৪৫
প্রজম্ম ডেস্ক:
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাত্র আধা মিনিটের ব্যবধানে পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়ন ডুবুর চর এলাকার সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরবর্তী স্থানে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর বেলা দেড়টায় দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীর তীরবর্তী দাসকান্দী এলাকা থেকে অজ্ঞাত (৩৬) এক পুরুষের মরদেহ উদ্ধার করে গজারিয়া নৌ পুলিশ ও থানা পুলিশ।
মরদেহ উদ্ধারে সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ।
তিনি বলেন, ঘটনাস্থলে নৌ পুলিশের পাশাপাশি থানা পুলিশও রয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। কার্যক্রম চলমান রয়েছে।
গজারিয়া নৌ পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ডুবুরচর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ: প্রধানমন্ত্রীর
খাদেম হত্যাকান্ডের অভিযোগে সুরেশ্বর দরবারের পীর অস্ত্রসহ আটক
আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
বরগুনায় জবাইকৃত ২টি হরিনসহ আটক ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু