প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬ ০৫:২৩:২৯
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার চাঞ্চল্যকর ঘটনায় ওই দরবারের পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে অস্ত্রসহ গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এক অভিযানে সুরেশ্বর দরবার শরীফ এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া সন্দেহে বিভিন্ন আলামত জব্দের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, খাদেম জয়নাল সরকার হত্যাকাণ্ডের ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া রবিন শেখ (৩২) নামে এক আসামির দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে শাহীন নূরীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহীন নূরীর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু, শটগানের ১৩৩টি খালি কার্তুজ, ছয়টি হার্ডড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, একটি ডিভিআর, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি বাটন মোবাইল ফোন এবং দুটি শট রাইফেল উদ্ধার করা হয়েছে। এছাড়া শটগানের বিভিন্ন অংশ ও একটি বক্স জব্দ করা হয়।
নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তার বাসা থেকে গাড়িতে করে মরদেহ ঘটনাস্থলে ফেলে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার শাহীন নূরীকে আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
প্রজন্মনিউজ২৪
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী