প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬ ০২:২০:০৪
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্রদল নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ছাত্রদল নেতার নাম নয়ন আহমেদ (২৭)।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নয়ন আহমেদ ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের কাঁঠালী এলাকার আরফান শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামে আরেকজন আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাকিলকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকার উদ্দেশে রওনা দেন নয়ন। ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয় এবং শাকিল আহত হন।
ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, নয়ন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রজন্মনিউজ২৪
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের