প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫ ০৬:২৭:২৪
প্রজন্ম ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় চার হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী—শেখ রাসেল হলের নতুন নাম: নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের নতুন নাম: জুলাই চব্বিশ জাগরণী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম: শেরে বাংলা এ কে ফজলুল হক হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম: শহীদ ফেলানী খাতুন হল
রেজিস্ট্রার জানান, সিন্ডিকেট সিদ্ধান্তের পরই নতুন নামকরণ কার্যকর করা হয়েছে।
প্রজন্ম নিউস২৪
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
তিন মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দায় কার ঘাড়ে চাপছে
সপ্তাহব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি তেজগাঁও কলেজ শিবিরের
পরিচয় মিলল মধ্যপ্রাচ্যে নিহত হওয়া ২ বাংলাদেশির
হরমুজ প্রণালী বন্ধ হলেও শঙ্কিত আপাতত হওয়ার কিছু নেই
প্রাইভেটকারে 'সাংবাদিক' স্টিকার লাগিয়ে বাছুর চুরি, আটক ৩
পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপন আদায়
হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে হত্যা করা এখন মূল লক্ষ্য: ইজরাইল প্রতিরক্ষামন্ত্রী
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ
ইরানে খামেনির ভূমিকায় নেতৃত্ব পরিষদ, নতুন সদস্য হলেন আলিরেজা আরাফি