রাবিতে ‘রাতের আঁধারে’ অ্যাডহক নিয়োগ বিতর্ক: সিন্ডিকেট সভায় উঠছে অনুমোদনের প্রসঙ্গ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:১৩:৫৪

রাবিতে ‘রাতের আঁধারে’ অ্যাডহক নিয়োগ বিতর্ক: সিন্ডিকেট সভায় উঠছে অনুমোদনের প্রসঙ্গ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্তমান প্রশাসনের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে অ্যাডহক ভিত্তিতে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।


বিশ্ববিদ্যালয়ের তিনটি শিক্ষক সংগঠন— জিয়া পরিষদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং ইউট্যাব জানিয়েছে, সোমবার (০৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় এসব নিয়োগ অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে।

সংগঠনগুলোর দাবি, বিজ্ঞাপন ছাড়া স্বল্প সময়ে এত বিপুল সংখ্যক নিয়োগ বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ নিয়োগনীতির পরিপন্থী। পাশাপাশি এ নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক আর্থিক লেনদেনের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।
শিক্ষক নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ অবশ্যই ওপেন সার্কুলার, প্রতিযোগিতা ও যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নিয়োগ হবে স্বচ্ছতার ভিত্তিতে। নিয়োগের জন্য ওপেন সার্কুলার দেওয়া হবে, সবাই আবেদন করবেন এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন—এটাই আমাদের কাম্য। কিন্তু সেটি না হয়ে যদি রাতের আঁধারে নিয়োগ হয়, সেটি হবে জুলাই আন্দোলনে নিহত হওয়া প্রায় দেড় হাজার শিক্ষার্থীর রক্তের সঙ্গে বেইমানির সামিল। বর্তমান প্রশাসন জুলাইয়ের ফসল—এটা তাদের ভুললে চলবে না।'

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, 'আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলন করেছিল দেশ থেকে বৈষম্য দূর করার জন্য, কিন্তু রাবিতে সেই বৈষম্য রয়েই গেছে। সম্প্রতি রাবিতে অ্যাডহকে ডাক্তার ও কর্মকর্তা নিয়োগ হয়েছে। কিন্তু যদি সার্কুলার দিয়ে এই নিয়োগ হতো, তাহলে যোগ্য প্রার্থীরা এখানে সুযোগ পেতেন। এই বৈষম্যের ফলে আজ আমরা ইউজিসি বরাবর স্মারকলিপি দিয়েছি।'
 

এ সম্পর্কিত খবর

হরমুজ প্রণালী বন্ধ হলেও শঙ্কিত আপাতত হওয়ার কিছু নেই

হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে হত্যা করা এখন মূল লক্ষ্য: ইজরাইল প্রতিরক্ষামন্ত্রী

অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে : মঞ্জু

অনুমতি ব্যতিত শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী ১৬-২৫ মার্চ বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : মন্ত্রণালয়

আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার আহব্বান আমিরে জামায়াতের

রাষ্ট্রপতিকে অপসারণ করে নব্য রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় বাদ সকল প্রার্থী

পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ