প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৪:১২
প্রজন্ম ডেস্ক:
রাজধানীর শাহবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- ভোলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) ও একই জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শাকিল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। আর ইমরান ধানমন্ডি ২৭ নম্বর এলাকা ও আদালত চত্বরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রজন্ম নিউস২৪
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
তিন মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দায় কার ঘাড়ে চাপছে
সপ্তাহব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি তেজগাঁও কলেজ শিবিরের
পরিচয় মিলল মধ্যপ্রাচ্যে নিহত হওয়া ২ বাংলাদেশির
হরমুজ প্রণালী বন্ধ হলেও শঙ্কিত আপাতত হওয়ার কিছু নেই
প্রাইভেটকারে 'সাংবাদিক' স্টিকার লাগিয়ে বাছুর চুরি, আটক ৩
পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপন আদায়
হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে হত্যা করা এখন মূল লক্ষ্য: ইজরাইল প্রতিরক্ষামন্ত্রী
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ