প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ০৬:১২:৩৩
প্রজন্ম ডেস্ক:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে নবীন উৎসবের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো: হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদের(জাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) মাজহারুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা: রেজওনাজুল হক ও টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার গঠনের ওপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শ’র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রজন্ম নিউস ২৪
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন হবে: সালাহউদ্দিন
পারস্য উপসাগরে ইরানের নৌমহড়া, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা
প্রশ্ন মির্জা গালিবের, ভবিষ্যৎ বাদ দিয়ে অতীত নিয়ে টানাটানি কেন?
শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সব মসজিদে দোয়া
ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান
মাসুদের প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শহিদুল আলম
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার