গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫ ০৩:৩৩:০৯

গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 

প্রজন্ম ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুতে সহকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

সোমবার (৩ নভেম্বর) সকালে মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রিনা (৩০) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলালের মেয়ে।

সহকর্মী আসমা জানান, রোববার রাতের দিকে কাজের সময় রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি ছুটি চাইলেও কর্তৃপক্ষ তাকে কাজ চালানোর জন্য বলেন। কিছুক্ষণ পর মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয় ঈদগাঁ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান। 

রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। কাঁচপুর থানা পুলিশের পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, রিনার মৃত্যুতে সহকর্মীরা বিক্ষোভ শুরু করেছিলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

চাঁদা ৩০ থেকে বাড়িয়ে ৭০ টাকা দাবি, প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ

চিরকুটসহ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

বাড়ানো হয়েছে চাঁদার পরিমান, চালকদের বিক্ষোভ

যানজট এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা

রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে নারী নেত্রীদের আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী ও শিশু নিহত

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ডা. তাসনিম জারা

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ

বিটিআরসির সামনের সড়ক অবরোধ মোবাইল ফোন ব্যবসায়ীদের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ