প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩০:১২
প্রজন্ম ডেস্ক: ২৫০ টাকার পথ পাড়ি দিতে গুণতে হচ্ছে ৬০০ টাকা পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম যানজট। দীর্ঘ যানজটে আটকে থেকে ভোটযাত্রীরা বলছেন— ভোট দিতে যাওয়াটাই যেন এখন তাদের জন্য এক বড় ‘শাস্তি’ হয়ে দাঁড়িয়েছে।
যাত্রীদের অভিযোগ, ঘরমুখো সাধারণ ভোটারদের পকেট কাটছে এক শ্রেণির পরিবহন সিন্ডিকেট। ২৫০ টাকার যাত্রার জন্য গুনতে হচ্ছে ৬০০ টাকা পর্যন্ত। বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহ রুটে যেখানে সাধারণ সময় ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে এখন ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে।
বাসের তীব্র সংকটে দিশেহারা মানুষ ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ছেন। তবে রেহাই নেই সেখানেও; ট্রাকে জনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়া দিতে হচ্ছে।
বাসের অপেক্ষায় থাকা একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোট দেওয়া তো আমাদের নাগরিক অধিকার, আর সেই অধিকারটুকু পালন করতে গিয়েই পদে পদে এমন হেনস্তা হতে হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় পরিবহন মালিকরা যে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে, তা দেখার যেন কেউ নেই।
মূলত শিল্পাঞ্চলের ছুটি শুরু হয়ে যাওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার মানুষের ঢল নেমেছে। কেউ কেউ ঐচ্ছিক ছুটি নিয়েও পরিবার নিয়ে ছুটছেন বাড়ির পথে। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস সংকটের সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের
ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ