পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে ‘গণভোট’ চেয়েছে ইসলামী আন্দোলন

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৫:০৯

পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে ‘গণভোট’ চেয়েছে ইসলামী আন্দোলন

প্রজন্মডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রয়োজনে জনগণের মতামত নিতে এর আগে গণভোট আয়োজনের কথা বলেছে দলটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতির বিষয়ে ইসলামী আন্দোলনসহ সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

পিআর নিয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন- এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘উনারা নোট রেখেছেন। উনারা বলেছেন চিন্তাভাবনা করবেন।’

দলটি বলছে, নির্বাচনের আগে হতে হবে বিচার ও সংস্কার। সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু সঠিক নির্বাচন হবে না, আবার পিআর পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনে প্রয়োজনে সরকারকে গণভোটের ডাক দেওয়ার পরামর্শ দিয়েছে দলটি। 

প্রজন্মনিউজ২৪/মমি

এ সম্পর্কিত খবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবি: ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু সংসদে : এমপি কামাল

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত  

মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার

নবী(সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন পাসের দাবি হানজালার

গুলশান-২ এলাকায় শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা

বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই

ইবিতে শিক্ষিকা হত্যা বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা

কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ