প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫ ১২:১৮:২৪
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত। রবিবার (৬ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরূপার অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। নিহত আশরাফ আলীর গ্রামের বাড়ি শেরপুরে ও নেহার বেগমের বাড়ি নওগাঁয়।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, রবিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় এক নারীসহ সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দসহ চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতদেরকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
প্রজন্ম নিউজ ২৪/সোভান
নবী(সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন পাসের দাবি হানজালার
সুন্দরবনে শিকারীর পাতা ১৫শ ফুট হরিণ ফাঁদ উদ্ধার
এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে থাকছে নীরব বহিষ্কার
গুলশান-২ এলাকায় শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা
বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাত
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার দ্বারপ্রান্তে
‘ভুয়া মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’