প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৫:০০:৩২
রাজধানীর ফার্মগেট এলাকায় লাব্বাইক নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে পূর্ব তেজতুরী বাজার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন ফরাজি(৩৩) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার সিকান্দার ফরাজি ছেলে।
পরবর্তীতে আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুন ফরাজিকে হাসপাতালে নেওয়া পথচারী ফয়সাল বলেন, দ্রুতগতির যাত্রীবাহী লাব্বাইক বাস সিএনজিতে ধাক্কা দিলে দরজা ভেঙে সিএনজিচালিত অটোচালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একজন সিএনজি অটোরিকশা চালক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
প্রজন্মনিউজ২৪
সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত
সরকারি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ মৎস্যমন্ত্রীর
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিং বাণিজ্যের বিজ্ঞাপন : ক্ষোভে ফুঁসছে জুলাইযোদ্ধারা
দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত