প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬ ০১:২৮:৩৪
রাজধানীর আদাবর থানার অবস্থিত বেগম নুরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগে দারোয়ান ধলু শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) বিকেলে স্কুলের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, বিদ্যালয়ের ৩ কাঠা জমিতে দীর্ঘদিন ধরে ধলু শিকদার অনুমতি ছাড়া টিনশেড বাড়ি করে বসবাস করছিলেন। বিষয়টি নিয়ে ২০১৩ সাল থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি জায়গা ছাড়েননি। ২০২০ সালে তৎকালীন ম্যানেজিং কমিটি পুনরায় লিখিত নোটিশ প্রদান করে।
তিনি আরও জানান, গত ৩ ফেব্রুয়ারি শিক্ষক সভার মাধ্যমে ধলু শিকদারকে এক মাসের সময় দেওয়া হয়েছিল জায়গা ছাড়ার জন্য। নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।
ঘটনার দিন, শিক্ষক সভা শেষে তিনি(প্রধান শিক্ষক) বের হওয়ার সময় দারোয়ান ধলু শিকদার ও তার স্ত্রী পারভীন তাকে কিলঘুষি মারতে শুরু করেন। পাশাপাশি তাদের মেয়ে তানজিলা আক্তারও পেছন থেকে আক্রমণ করেন।
এই ঘটনায় প্রধান শিক্ষক থানায় মামলা দায়ের করেছেনন এবং ধলু শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে আসামী করা হয়েছে। এর মধ্যে দারোয়ান ধলু শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ, আটক
আ. লীগ নেতাকে নিতে পুলিশের উপর হামলা
আইনজীবী আলিফ হত্যা মামলার পালাতক আসামি গ্রেপ্তার
ব্যবসায়ীর কছে চাঁদা চেয়ে গুলি, গ্রেপ্তার ৪
‘ই-হেলথ কার্ড’ চালু করবে সরকার