প্রকাশিত: ০২ জুলাই, ২০২৫ ০৬:১৮:১৮
প্রজন্মডেস্ক: নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভীত নন।
মামদানির প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরই ট্রাম্প তাকে ‘পাগল’ ও ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করেন এবং হুমকি দেন, যদি মামদানি অভিবাসন সংস্থা আইসিই-কে নিউ ইয়র্কে কাজ করতে বাধা দেন, তবে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।
প্রতিক্রিয়ায় মামদানি বলেন—প্রেসিডেন্ট আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন। শুধু এ কারণে যে আমি আমাদের শহরে আইসিই-এর তাণ্ডব থামাতে চাই। আমি কোনও আইন ভাঙিনি। আমি এই ভয়ভীতি মেনে নেব না। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
তিনি আরও বলেন, এ হুমকি শুধু আমার প্রতি নয়—এটি একটি বার্তা যে তুমি যদি মুখ খোলো, তারা তোমার পেছনে লাগবে।
ট্রাম্পের প্রশংসায় ভূষিত নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসকেও কটাক্ষ করেছেন মামদানি। বলেন, এ প্রশংসা অবাক করার মতো নয়। বরং তা প্রমাণ করে কেন এরিক অ্যাডামসের সময় শেষ হওয়া দরকার।
প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত মামদানি ১৯৯৮ সালে সাত বছর বয়সে আমেরিকায় আসেন। নিউ ইয়র্কে বসবাসরত প্রগতিশীল যুবসমাজের মাঝে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে।
অনেকে তাকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন মুখ বলেও অভিহিত করছেন। তিনি আসন্ন নভেম্বর নির্বাচনে নিউ ইয়র্কের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রজন্মনিউজ/২৪ জামাল
মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়
পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত
ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার শান্তিচুক্তি: পাক প্রধানমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান
বিরোধীদলীয় নেতার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মার্কিন সেনাদের অবস্থানকৃত জর্ডানের ঘাঁটিতে ইরানের হামলার দাবি