প্রকাশিত: ০৮ জুন, ২০২৬ ০১:২৪:২৪
প্রজন্ম ডেস্ক: ইসরাইলের দুটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।
সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসি জানায়, কিছু আগেই এসব হামলা চালানো হয়। আইআরজিসি বলছে, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরাইল হামলা চালিয়েছে। এর জবাবে তারা এই হামলা চালিয়েছে।
ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলার পরে দু’দেশ আবারো সংঘাতে জড়িয়ে পড়ে।
রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।
রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।
ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
‘তিস্তা ও করিডোর’ নিয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ
ইরান- যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, সমঝোতা ভেস্তে যাবার শঙ্কা
মিশরের সঙ্গে ফিফা জিতেছে: আসিফ নজরুল
খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩
কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, শেষ আটে নরওয়ে
গোল সংখ্যা সমান: কেন মেসির চেয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে?
ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত
জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়