প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০১:০৬:২২
প্রজন্ম ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর মিডল ইস্ট আইয়ের।
যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যুদ্ধ কখনোই দেশের স্বার্থে নয়। তবে যদি কেউ ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিকে আঘাত করে ভেবে থাকে যে দেশটি আত্মসমর্পণ করবে বা পিছু হটবে, তাহলে সেটি তাদের ভুল ধারণা।'
গাজার উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘তিন বছর ধরে একটি ছোট উপত্যকাকে তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি।’ তাই তেহরানকেও একইভাবে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান বাহরাইন ও কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের ‘নির্দেশে’ এসব হামলা চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাব।
শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার
দেশে ফিরে স্পিকার বললেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না
বহিষ্কার সেই জামায়াত নেতা, এমপি পদ কি থাকছে?
পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী
হজ্ব প্যাকেজ ঘোষণা: এবার খরচ কত জেনে নিন
স্বার্থের ঊর্ধ্বে উঠে গণভোটের রায় বাস্তবায়নের দাবি চরমোনাই পীরের
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
গণমাধ্যম তোষামদি করুক চাই না : মির্জা ফখরুল ইসলাম
২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী