সাবিলার ভয় দুর করেছেন শাকিব নিজেই

প্রকাশিত: ০৩ জুন, ২০২৫ ১১:২৮:৪৫

সাবিলার ভয় দুর করেছেন শাকিব নিজেই

প্রজন্মডেস্ক : মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব-সাবিলার তাণ্ডব ঘিরে ইতোমধ্যে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এরইমধ্যে মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় গান। লিচুর বাগান শিরোনামের গানটিতে প্রথমবারের মতো নাচলেন সাবিলা নূর।

যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। আর দর্শকদের ভালোবাসায় দারুণ খুশি সাবিলা। প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ। শাকিব খানে যেন মুগ্ধ সাবিলা!

 তাণ্ডব মুক্তির আগে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ সাবিলা নূর।

গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। সিনেমার অনেক কিছুইতো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি।

সেক্ষেত্রে ভয় ছিল। সেক্ষেত্রে প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে। 

সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই।

সাবিলা নূর বলেন, উনি (শাকিব খান) সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।
সাবিলা আরও বলেন, যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর উনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সঙ্গে আমি আসলে উনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এতো বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরও ভালো করতে চান এই ব্যাপারটা উনার মধ্যে সব সময় থাকে। আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি। 

রায়হান রাফির পরিচালনায় তাণ্ডবে শাকিব-সাবিলার সঙ্গে আরো অভিনয় করেছেন জয়া আহসান। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে তাণ্ডব। 


প্রজন্ম নিউজ২৪/টিপু

এ সম্পর্কিত খবর

পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে

সার্বভৌম দেশের অংশীদার বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত: পুতিন

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী

নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, স্থান পেলেন যারা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ