প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:২৮:৫০
প্রজন্ম ডেস্ক: জিতলে ফাইনালে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে মুখোমুখি প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-পাকিস্তান।
এই ম্যাচটি দুই দলের জন্যই ‘অঘোষিত’ সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে তাকে গত ম্যাচে ভারতের বিপক্ষে পায়নি বাংলাদেশ।
আশা করা হয়েছিল আজ অঘোষিত ‘সেমিফাইনালে’ লিটন দাসের সার্ভিস পাবে বাংলাদেশ দল। কিন্তু তিনি হয়তো এখনো খেলার জন্য ফিট নন।
যে কারণে আজ পাকিস্তান ম্যাচে লিটন দাসকে পাওয়া যাবে না। তার পরিবর্তে আগের ম্যাচের মতো আজও নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক।
আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
বাংলাদেশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
প্রজন্ম নিউজ ২৪/রাহাত বিল্লাহ
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম