কানে অভিষেকের অপেক্ষায় আলিয়া, সঙ্গী ঐশ্বরিয়া

প্রকাশিত: ০৩ মে, ২০২৫ ০৩:১৯:০৫

কানে অভিষেকের অপেক্ষায় আলিয়া, সঙ্গী ঐশ্বরিয়া

প্রজন্মডেস্ক : প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এবার রেড কার্পেটে হাঁটবেন আলিয়া। 

তার সঙ্গে থাকবেন সাবেক বিশ্বসুন্দরী ও ব্র্যান্ডটির দীর্ঘদিনের অ্যাম্বাসেডর অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।  খবর এনডিটিভির। 

কানের অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কাপুর পরিবারের এই পুত্রবধূ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম যেকোনো কিছুর মধ্যেই এক বিশেষ অনুভূতি থাকে — আর এই বছর কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেক নিয়ে আমি রোমাঞ্চিত। সিনেমা ও আত্মপ্রকাশের এই আইকনিক উৎসবে ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের। ‘

তিনি বলেন, ‘সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস ও আত্ম-মর্যাদা। সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি অনন্য। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা প্রতিটি নারীর যাত্রাকে উদযাপন করে এবং তাদের নিজ আলোয় উদ্ভাসিত হওয়ার অনুপ্রেরণা দেয়। ’

এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে বেশকিছু বড় আয়োজনের সিনেমা। তারমধ্যে রয়েছে আলফা, যা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে ‘লাভ এন্ড ওয়ার’; সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এছাড়াও অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও থাকছেন আলিয়া।

প্রসঙ্গত, আগামী ১৩ থেকে ১৪ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব।  ভারতীয় প্রতিনিধিত্বের পাশাপাশি, ল'রিয়াল প্যারিসের সঙ্গে রেড কার্পেটে যোগ দেবেন এর বৈশ্বিক রাষ্ট্রদূতরা। যাদের মধ্যে রয়েছেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমোন অ্যাশলে, এলি ফ্যানিং, বেবে ভিও এবং ইয়সেল্ট।


প্রজন্ম নিউজ২৪/টিপু

এ সম্পর্কিত খবর

ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংশ বিক্রির উপর নিষেধাজ্ঞা

যানজট এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা

সব আসনে ব্যালট পেপার চলে গেছে, ফল প্রকাশে দীর্ঘ সময় নয়

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

রাণীশংকৈলে দোকানে মোবাইল কোর্ট, জরিমানা ছাড়াই সতর্কবার্তা

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের

‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

যে দল নির্বাচিত হবে আমরা তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন প্রধান উপদেষ্টার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ