অভিনয় ছেড়ে ধর্মের পথে, রিজিকের প্রশ্নে যা বললেন তামিম মৃধা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৪:৪৪

অভিনয় ছেড়ে ধর্মের পথে, রিজিকের প্রশ্নে যা বললেন তামিম মৃধা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও ছিলেন প্রায় সমান জনপ্রিয়। কিন্তু অনেকদিন ধরেই শোবিজ অঙ্গন থেকে দূরে তিনি, পুরোদমে হাঁটছেন ধর্মের পথে। তার বাহ্যিক রূপেও এসেছে ব্যাপক পরিবর্তন; রাখছেন দাঁড়ি, প্রকাশ করছেন নানা ধরনের ইসলামিক কনটেন্ট।

তামিম মৃধাকে প্রায়ই সাক্ষাৎকারে দেখা গেলেও তার আলোচনার বিষয় থাকছে ইসলামিক বিষয়গুলো নিয়েই। এছাড়া রোজকার দিনে নিয়মিত ধর্মের কাজেই মনোযোগী তিনি। অভিনয় ছেড়ে দেওয়ায় ভক্তদের কাছ থেকে রিজিক নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন তামিম; এবার তারই জবাব দিলেন তিনি।

সম্প্রতি ওমরাহ পালনে যান তামিম মৃধা। সেখান থেকে সোমবার তার ফেসবুকে নিজের একটি ছবিও প্রকাশ করেন তিনি। রিজিক প্রসঙ্গে সেই পোস্টে তামিম লিখেছেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি?’

তামিম লেখেন, ‘এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি এই সবকিছুই তো আমার রিজিক!’

তামিম আরও উল্লেখ করেন, ‘সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে ভালো আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ!’

সবশেষ তামিম লেখেন, ‘দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন, আমিন!’


প্রজন্মনিউজ/২৪জেএ

এ সম্পর্কিত খবর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের

গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে এসপি মাসুদের আহ্বান 

আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায়

এনসিপি কার্যালয় পরিদর্শনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট 

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ