নাটকে ফের অশ্লীলতার অভিযোগ, সমালোচনার মুখে মুশফিক ফারহান

প্রকাশিত: ০২ মে, ২০২৫ ০৭:৫৪:২৫

নাটকে ফের অশ্লীলতার অভিযোগ, সমালোচনার মুখে মুশফিক ফারহান

প্রজন্ম ডেক্স: বছর কয়েক আগেও টেলিভিশন নাটকে ঝেঁকে বসেছিল অশ্লীলতা। আপত্তিকর দৃশ্য এবং অশ্লীল সংলাপে দেখা যেত নাটক। টেলিভিশন ছাড়িয়ে তা ইউটিউবেও ছড়িয়ে যেতে থাকে। যা নিয়ে বেশ আপত্তি জানিয়েছিলেন ড্রয়িংরুম মিডিয়া দর্শক।

 

শুধু তাই নয়, এ নিয়ে তৎপর হয়েছিলেন নির্মাতা-শিল্পীরা। যার দরুণ কমে এসেছিল তা। এরপর স্বাভাবিকভাবেই আবারও সুন্দর গল্প ও নির্মাণশৈলীতে আগ্রহী হয়ে নাটকে ঝুকেছেন দর্শকরা।

তবে মূলধারার নাটকে যেন আবারও ফিরছে অশ্লীলতা, তাও আবার অভিনেতা মুশফিক আর ফারহানের হাত ধরে।

 

সদ্যই উন্মুক্ত হয়েছে ‘মোর দ্যান লাভ’ শিরোনামে তার একটি নাটকের টিজার। অন্তর্জালে আসার পর ৪৮ সেকেন্ডের টিজারটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। শুধু তাই নয়, জন্ম হয়েছে নতুন বিতর্কের।

 

টিজারে প্রকাশিত কিছু দৃশ্য অশালীন উল্লেখ করে এগুলো দেশীয় নাটকের পরিপ্রেক্ষিতে বেমানান বলে অভিযোগ করেন নেটিজেনরা।কেউ কেউ এই টিজারটিকে অশ্লীল সিরিজ ও নীল ছবির সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ আবার নাটকটির অভিনেতা মুশফিক ফারহানকে বয়কট করার কথাও জানিয়েছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘেঁটে দেখা গেছে একজন লিখেছেন, ‘মোর দ্যান লাভ’ টিজারে কখনোই নাটকের ফ্লেভার ছিল না। টিজারে অশ্লীল অঙ্গভঙ্গি ও দৃশ্য ব্যবহৃত হয়েছে, যা আমাদের নাটকীয় ঐতিহ্যের সঙ্গে যায় না।’ আরেকজন লিখেন, ‘এ নিয়ে মোট তিনশোরও বেশি বাংলা নাটক দেখেছি।সত্যি বলতে কখনো ভাবি নাই বাংলা নাটক এ পর্যায়ে যাবে।’

আরও একজন মন্তব্য করেন, ‘ভাবতেই অবাক লাগে যে, নাটকে ১৮+’। বয়কটের দাবি তুলে আরেকজন লিখেন, ‘ফারহান বয়কট’।

 

আধুনিকতার নামে নাটকগুলোতে গুটি কয়েক অভিনেতা নোংরামি ছড়িয়ে দিচ্ছে উল্লেখ করে আরেকজন লিখেন, ‘একটা সভ্য সমাজ কখনো এমন নোংরামি মেনে নিতে পারে না। আগে বাংলা চলচিত্র ধ্বংস হয়েছে নোংরামির জন্য, এখন নাটকও হারানোর পথে। আগে মানুষ পরিবার নিয়ে নাটক দেখতো। কারণ সে নাটক যেভাবে তৈরি করা হতো তাতে পরিবার সকলে দেখতে পেতো। বাট এখন নাটকে অনকে পরিবর্তন, হয়তো ভিউ হয় বাট ভিউ দেখতে গেলে একসময় এ সকল অভিনেতাই থাকবে না। এক সময়ের পপিসহ আরো অনেকে আছে যারা কিছু সময়ের জন্য জনপ্রিয় ছিলো বাট পরে ঠিকই হারিয়ে গেছে।’

 

নাটকের ফেসবুকভিত্তিক গ্রুপগুলোতে কেউ কেউ এমনটাও বলছেন, ‘বাংলা নাটকের বর্তমান অবস্থা দেখে ইন্ডিয়ান ১৮+ সিরিজ মনে হচ্ছে।’

 

‘মোর দ্যান লাভ’ নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এছাড়াও অতিথি চরিত্রে রয়েছেন সামিরা খান মাহি, অর্চিতা স্পর্শিয়া, আইশা খান, ফারিন খান ও মারিয়া শান্ত প্রমুখ।


প্রজন্ম নিউজ/24 জাহিরুল ইসলাম

এ সম্পর্কিত খবর

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী 

ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন

ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা ফলাফলের

রাজশাহীতে জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

যানজট এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা

রাবিতে ‘রাতের আঁধারে’ অ্যাডহক নিয়োগ বিতর্ক: সিন্ডিকেট সভায় উঠছে অনুমোদনের প্রসঙ্গ

ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ‘র’

আমিরাতকেও পাশে পেল না পাকিস্তান, ভারতের পক্ষে গিয়ে দিচ্ছে নতুন চাপ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ