প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫ ১১:২২:১৪
প্রজন্ম ডেস্ক: নওগাঁর পোরশায় বেজোড়ার মোড়ে ৪টি দোকান আগুন লেগে পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ছাওড় ইউনিয়নের বেজোড়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় জয়নাল মিয়ার পোল্ট্রি মুরগীর দোকান, আকবরের খড় ক্রয়-বিক্রয়ের দোকান, তরিকুলের ইলেক্ট্রনিক্সের দোকান ও বাবুলের সাইকেল মেরামতের দোকান পুড়ে যায়।
পোরশা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জহুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এসব দোকান পুড়েছে। তবে তারা আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছেন। এতে আংশিক জিনিপত্র পুড়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল তারা উদ্ধার করেছেন।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি