প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৩:২৪:৫৪
খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফয়সাল (৩৩) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ফয়সাল ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সক্রিয় সদস্য। নুর আজিম বর্তমানে কারাগারে থাকায় গ্রুপটির নিয়ন্ত্রণ ফয়সালের হাতেই ছিল বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনাস্থলে আমাদের টিম এখনো অবস্থান করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড তালিকা’ করছে র্যাব
সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল
চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, আটক ৯
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না
আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ
আ.লীগ সংশ্লিষ্ট মুনিরীয়া যুব তবলীগের মামলায় গ্রেপ্তার জুলাই যোদ্ধা