অসময়ে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২১ ১১:১৬:০৩

অসময়ে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আগে থেকেই পূর্বাভাস ছিল ১৯ জানুয়ারি পর দেশে বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাসই সত্যি হলো। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে বেড়ে গেছে শীতের তীব্রতাও। শুধু রাজধানীতেই নয়, বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানেও।

মিরপুরের বাসিন্দা তানজীনা আফরিন সময়নিউজকে জানান, সকাল ১০টার পর হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। অসময়ে বৃষ্টি হলেও বেশ ভালোই লাগছে।

এ প্রসঙ্গে আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কাওসার পারভীন বলেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীত অনুভূত হচ্ছে। দেশের সব স্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি। বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এই বৃষ্টি তিন দিন হতে পারে। ২৩ তারিখ থেকে শীত আরও বাড়বে।

এদিকে গুগল ওয়েদারে বুধবার বেলা ১১টা-১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও দুপুর ও রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ ০ থেকে ২৫ মি.মি পর্যন্ত হতে পারে বলেও জানা গেছে।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

এ সম্পর্কিত খবর

নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ জন 

সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর : ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

জ্বালানির দাম বৃদ্ধি: জামায়াত জোটের সচিবালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম

যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা

হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ