প্রকাশিত: ২৯ জুলাই, ২০১৭ ০৪:৩১:২৫
শাপলার রাজ্য সাতলা বিলের কথা এখন আর কারও অজানা নয়। এখানে বেড়াতে যেতে মন উতলা হয়ে আছে অনেক সৌন্দর্যপ্রেমীরই। সৌন্দর্যের স্বাদ পুরোটা পাওয়ার কিন্তু একটি যথাযথ সময় রয়েছে। যে কোনো সময় গেলেই হবে না!
চলছে বর্ষাকাল। অনেকেরই ধারণা বর্ষা মানেই সকল প্রকার জলজ ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আসলেই কি তাই? বর্ষা বলেই কি শাপলার রাজ্য এখন ফুলে ফুলে ঢাকা? না। বর্ষা শাপলার ঋতু নয়। এখন বেড়াতে গেলেও আপনি শাপলার দেখা পাবেন। তবে শাপলার লাল গালিচা পাবেন না।
বিখ্যাত এই সাতলা বিল যা কিনা এখন অনেক বেশি পরিচিত শাপলা বিল হিসেবে এখানে শাপলা হয় ৩ রঙের। ছবিতে লাল শাপলাই বেশি দেখা যায়, কারণ তাদের আধিক্য বেশি। কিন্তু এই বিলে আপনি নীল শাপলা আর সাদা শাপলার দেখাও পাবেন। তো আসল কথায় আসা যাক। কখন যাবেন শাপলা বিলে? কখন গেলে সবুজ শাপলা পাতায় ঢাকা বিলে শাপলার ফুটন্ত দল আপনার চোখ ধাঁধিয়ে দেবে? কখন গেলে হাসিমুখ ফুলগুলো আপনার সেলফির সঙ্গী হবে?
প্রথমত আপনি যে ঋতুতেই যান না কেন যেতে হবে ভোরে। বরিশাল থেকে এই গ্রামে পৌঁছতে সময় লাগে ২ ঘন্টার মতো। তাই ভোর ৪ টায় রওনা দিতে হবে অন্তত। ৬টার মধ্যে পৌছে যাবেন বিলে। বিলেই পাবেন নৌকা বেড়ানোর জন্য। সকাল ৭ টা পেরোতেই কিন্তু ঘুমোতে শুরু করে ফুলেরা। আর এই অঞ্চলের যারা শাপলা বিক্রী করে জীবিকা নির্বাহ করেন তারাও শাপলা তুলতে শুরু করেন, বাজারে নেবেন বলে। তাই বিলে চলে যান সূর্য উঁকি দিতে দিতেই।
আর হ্যাঁ, যে ঋতুতে সবচেয়ে বেশি শাপলা হাসে সেটি শীতকাল। সেপ্টেম্বার, অক্টোবার, নভেম্বার এই ৩ মাস এত শাপলা থাকবে বিলে যে গুণতে গেলে অংক ভুলে যাবেন আপনি! তাই প্রিয়জনকে নিয়ে সবচেয়ে সুন্দর ফুলেল একটি ভোর কাটাতে আসন্ন শীতেই ভ্রমণ করুন শাপলা বিল!
উল্লেখ্য যে, মনোরম এই এলাকাটিকে সর্বপ্রথম প্রচারের আলোয় নিয়ে আসেন সাংবাদিক আরিফ রহমান। তার প্রেরিত ছবি এবং খবরের কারণে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অনেকেই এখানে ভ্রমণের প্যাকেজ তৈরী করেছেন।
যেভাবে যাবেনঃ লঞ্চে বা বাসে চলে যাবেন বরিশাল। বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে প্রতি ৩০ মিনিটে সাতলার বাস ছাড়ে। ভাড়া ৯০ টাকা।
প্রজন্মনিউজ২৪.কম/জোবায়ের
সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত
বিশেষ কোনও ধর্মকে টার্গেট না করতে ভারতকে জামায়াত আমিরের অনুরোধ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গে মন্ত্রিসভায় কে কোন দফতর পাচ্ছেন?
নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে?
শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক
রাবির ইমেরিটাস ড. আজহারুল ইসলামকে ঘিরে আলোচনা তুঙ্গে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি
বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once