আবহাওয়ার পূর্বাভাসঃ

৬ বিভাগে বৃষ্টি হতে পারে আজ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২০ ১২:১০:১১

৬ বিভাগে বৃষ্টি হতে পারে আজ

ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গতকাল বৃষ্টি হয়েছে। আজও দেশের ছয়টি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে শুক্রবার ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। আবহাওয়া অফিস বলছে, আজও ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উত্তর-পশ্চিম ও উত্তরদিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 প্রজন্মনিউজ২৪/নাজমুল

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ