প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২০ ১২:৫০:৫২
গত কয়েক দিনের তুলনায় দেশে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও কমে এসেছে।দেশের পাঁচটি অঞ্চলে আজ শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে।মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়া ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রজন্মনিউজ২৪/হারুন
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিক
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ
‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’
মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান
৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা
নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়
রাজধানীতে চিরুনি অভিযানে নাহিদ-জ্যোতিসহ নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার
গণভোটের রায় কার্যকর না করায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায়
গণভোটের রায় অগ্রাহ্যের কারণে পরিস্থিতি, সহিংসতার প্রতিবাদে মাঠে থাকার ঘোষনা জামায়াতের