রাজধানীতে রাতের অন্ধকার, মেঘের ঘনঘটা

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০১৭ ০৬:৪৮:১৭

রাজধানীতে রাতের অন্ধকার, মেঘের ঘনঘটা

কেএম লুৎফর রহমান : সোমবার সকাল থেকে রাজধানীর আকাশে ছিল মেঘের ঘনঘটা। সকাল ৮টার দিকে পুরো অন্ধকারে ছেয়ে যায়। মনে হয় যেন রাত নেমে আসছে। তখন অল্প বৃষ্টিও হয়। এরপর আবার রোদ দেখা দেয়।একটু পর আবারো কালো মেঘ দেখা যায়।এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে অন্ধকারে ঢেকে যায় রাজধানী।

মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি।  আকস্মিক ঝড়ে থমকে যায় নগরবাসী। এতে চরম ভোগান্তিতে   পড়েন রাজধানীবাসি। রাস্তায় গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। ঢাকা যেন পরিণত হয় এক ভুতুড়ে শহরে। বাণিজ্যিক এলাকা মতিঝিলসহ বিভিন্ন এলাকা পুরো অন্ধকারে নিমজ্জিত হয়। দুইশ’ গজ দূরে কাউকে দেখা যাচ্ছিল না।

ঢাকা ও তার আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আকাশ মেঘলা এবং অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে। রোববার বিকেল থেকে ঝোড়ো ও দমকা হাওয়া রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলার ওপর দিয়ে বয়ে গেছে। মেঘের স্তর নিচে নেমে আসায় ঢাকার আকাশে ধোঁয়াশা ভাব লক্ষ্য করা যায়। আজ সকালে একই রকম অবস্থা দেখা যায়।



আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ সম্পর্কিত খবর

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী  

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

ইরানের ট্যাংকার লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ব্যবসার খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

এপ্রিলে সড়কে গেল ৪০৪ প্রাণ, আহত ৭০৯

শপথ নিলেন জামায়াত জোটের নুসরাত তাবাসসুম

শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলের

আমিরাতের ওপেক ছাড়ায় লাভ যুক্তরাষ্ট্রের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ