প্রকাশিত: ০৬ মে, ২০১৬ ০২:০৪:১৪
এত দিন ক্যামেরার সামনেই ছিলেন ‘টোয়ালাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এবার ক্যামেরার পেছনে কাজ করেছেন এই হলিউড অভিনেত্রী। এবারই প্রথম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ছবিটির নাম ‘ওয়াটার’।
১২ জন নারী লেখক, পরিচালক ও অ্যানিমেটরের একটি দল স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র তৈরির প্রকল্পটি হাতে নেয়। ক্রিস্টেন সেই ১২ জনের একজন। ২৬ বছর বয়সী অভিনেত্রীর নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য ছবিটির বিষয় নারীর ক্ষমতায়ন। স্বল্পদৈর্ঘ্য ছবিটির উদ্বোধনী প্রদর্শনী কান চলচ্চিত্র উৎসবে হওয়ার কথা রয়েছে। সেখানে থাকবেন ক্রিস্টেন স্টুয়ার্টও।
ক্যামেরার পেছনে ক্রিস্টেনের কাজ করার ইচ্ছা বহুদিনের। সেই ইচ্ছা থেকেই ২০১৪ সালে এই ‘টোয়ালাইট’-এর ‘বেলা’ একটি গানের ভিডিও পরিচালনা করেছিলেন। এবার স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে ক্রিস্টেনের বহুদিনের সেই ইচ্ছাটি পূরণ হলো। গার্ডিয়ান।
বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে
এপ্রিলে সড়কে গেল ৪০৪ প্রাণ, আহত ৭০৯
১১তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
পূর্ব বিরোধের জেরে মাদ্রাসার সুপারকে হত্যার অভিযোগ
আমিরাতের ওপেক ছাড়ায় লাভ যুক্তরাষ্ট্রের
জলাবদ্ধতায় চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী